সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ফয়জুল করীমের ওপর হামলা, সেই স্বপন আটক

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রধান অভিযুক্ত স্বপনকে (৩৫) আটক করা হয়েছে।

নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনাবাহিনী ও বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে।

এর আগে বিকেল থেকে স্বপনের বাসা ঘিরে রাখে ইসলামী আন্দোলনের একদল নেতাকর্মীসহ মুসল্লিরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত বিসিসি নির্বাচনের দিন নগরীর কাউনিয়া মেইন রোডের একটি ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে ফয়জুল করীমের ওপর হামলা চালানো হয়। সেই হামলার মূলহোতা স্বপন।

স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে বিকেল থেকে তার বাসা ঘিরে রাখেন দলটির নেতাকর্মীরা। এরপর পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে স্বপন ঘর থেকে বের হন এবং তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘একজন আওয়ামী লীগ নেতাকে মুসল্লীরা অবরুদ্ধ করে রেখেছিলো এমন খবর পেয়ে তাকে থানায় নিয়ে এসেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.