শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইসিজি মেশিন সংযোজন

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

মনিরুজ্জামান, মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ইসিজি মেশিন উদ্বোধন করা হয়েছে।রবিবার (২ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে এ মেশিনটি সংযোজিত করা হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম ও সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাকিল সরোয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বসানো ইসিজি মেশিনটি মঠবাড়িয়ার স্বাস্থ্যসেবার মান আরো উন্নত করবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম বলেন, ‘হাসপাতালে ইসিজি মেশিন না থাকার কারণে সেবা গ্রহণকারী রোগীরা যে দুর্ভোগ পোহাতে হতো , এখন সেটি লাঘব হবে। হাসপাতালে কম খরচে ২৪ ঘণ্টা ইসিজি সেবা পাবেন রোগীরা।’

এ সময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম গণমাধ্যমে জানান , ‘আধুনিক ইসিজি মেশিনটি মঠবাড়িয়ায় চিকিৎসাসেবায় নতুন এক মাইলফলক মেশিনটি সংযোজনের ফলে উপজেলার জনগণ আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।তিনি আরো বলেন, (২০২৪-২৫) অর্থ বছরের এডিপি থেকে এক লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে মেশিনটি সংযোজন করতে।উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়িত হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.