সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবছর শীতের সময় সরকারের শীতবস্ত্র বিতরণ ছিলো নেহায়াতই অপ্রতুল : প্রিন্স

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ Time View

ঢাকা  : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গত রাতে রাজধানীর কাজীপাড়ায় হালুয়াঘাট ও ধোবাউড়ার শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে ২ টা পর্যন্ত তিনি ঐ এলাকায় অবস্থানরত হালুয়াঘাট ও ধোবাউড়ার শ্রমজীবী মানুষসহ অন্যান্য শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ।এসময় কাজীপাড়ায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স আর্ত মানবতার সেবায় সক্ষম সককে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ।

বিএনপি সুখে দুঃখে সব সময় জনগণের পাশে থাকে উল্লেখ করে তিনি বলেন, এবছর শীতের সময় সরকারের শীতবস্ত্র বিতরণ ছিলো নেহায়াতই অপ্রতুল । জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে এবং অন্তর্বর্তী সরকারের মতো সরকার বেশীদিন ক্ষমতায় থাকলে জনগণের সমস্যা নিরসন হয় না।

তিনি সরকারের নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, সরকারের কারোরই এমন কোনো কথা বলা বা কাজ করা উচিত না, যাতে সরকারেরর নিরপেক্ষতা ক্ষুন্ন বা প্রশ্নবিদ্ধ হয়। নতুন দলের প্রতি যদি সরকারের কোনো ধরনের সহায়তা, সমর্থন , আশির্বাদ ,পৃষ্ঠপোষকতা থাকে তাহলে জনগণ মেনে নেবে না।

এসময় বিএনপি নেতা সিরাজুল ইসলাম মাসুম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সহ সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.