মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী গোষ্ঠীর

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী জেন্ট্রি বিচ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।

জেন্ট্রি বিচ জানান, তার কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে একাধিক সম্পদ অর্জন করেছে এবং দেশের জ্বালানি, আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিনিয়োগ করতে চায়।

“আপনি অসাধারণ কাজ করেছেন,” বিচ প্রধান উপদেষ্টাকে বলেন। তিনি আরও উল্লেখ করেন যে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে।

“এখনই বাংলাদেশে আরও বিনিয়োগের সময়। এখানে থাকতে পেরে আমরা উচ্ছ্বসিত,” বলেন বিচ, যিনি প্যারামাউন্ট ইউএসএ-এর চেয়ারম্যানও।

তিনি আরও জানান, তার কোম্পানি রিয়েল এস্টেট, বিশেষ করে স্বল্প ব্যয়ে সামাজিক আবাসন, বিমান ও প্রতিরক্ষা খাতেও বিনিয়োগে আগ্রহী।

অধ্যাপক ইউনূস “এই সংকটপূর্ণ সময়ে” বাংলাদেশে বিনিয়োগের জন্য বিচকে স্বাগত জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) আকর্ষণের জন্য নীতি সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

“দেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায় শুরু করছি,” প্রধান উপদেষ্টা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ অনশোর ও অফশোর গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন খাতে আরও বেশি মার্কিন বিনিয়োগ চায়।

আফ্রিকায় বিনিয়োগকারী এবং পাকিস্তানে বিনিয়োগের পরিকল্পনাকারী বিচ বলেন, বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ হলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে।

“আমরা বাংলাদেশকে আবারও মহান করব,” তিনি বলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.