শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম গ্রেফতার

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত সাড়ে ১১ টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক এই প্রতিমন্ত্রীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, এনামুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। বিগত আওয়ামী লীগ সরকার পতনের সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও এনামুর রহমান।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে নানা মামলায় গ্রেফতার করা হয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.