শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাষ্ট্রপতি হবেন নির্দলীয়

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক: কোনো দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে প্রস্তাব করেছে নির্বাচন সংস্কার কমিশন। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি জানান, ১৬টি ক্ষেত্রে প্রায় ১৫০টি সুপারিশ দেওয়া হয়েছে। ‘ভাঙা’ নির্বাচনব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে এই সুপারিশগুলো করা হয়েছে।

উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে :
>> কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।
>> কোনো দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না।
>> বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিতে হবে।
>> রাষ্ট্রপতি হবেন নির্দলীয়।
>> তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেওয়া।
>> ২০ জন সদস্য নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার।
>> জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে।
>> দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর কেউ যেন রাষ্ট্রপতি না হন।
>> একই সঙ্গে কেউ প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান পদে থাকতে পারবেন না।
>> সংসদের উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে।
>> উচ্চকক্ষের অর্ধেক সদস্য হবেন দলীয়, বাকি অর্ধেক হবেন নির্দলীয়। নির্দলীয় সদস্যদেরও রাজনৈতিক দলগুলোই মনোনয়ন দেবে। কিন্তু সেখানে সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিত্ব থাকবে।
>> সংসদে নারী প্রতিনিধিত্ব নির্ধারণ হবে ঘূর্ণায়মান পদ্ধতিতে।
>> সংসদের আসন ১০০টি বাড়ানো। এর মধ্যে এক-চতুর্থাংশ নারীদের জন্য সংরক্ষিত করা এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করা। যার মাধ্যমে নারীরা সরাসরি নির্বাচিত হবেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.