সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

৩৪৪ সাবেক সংসদ সদস্যকে আসামি করে মামলার আবেদন

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ Time View

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে এক পোশাককর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে এ আবেদন করেন ভুক্তভোগী পোশাককর্মী আলাদুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী মাহবুব হাসান জানান, গত ৫ আগস্ট দুপুর দুইটার দিকে ঢাকার অদূরে আশুলিয়া থানার সামনে পোশাককর্মী আলাদুল ইসলামকে গুলি করা হয়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পাশের একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

আইনজীবী মাহবুব হাসান আরও বলেন, পোশাককর্মী আলাদুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এর আগে কোনো মামলা হয়েছে কি না, সেটি তদন্ত করে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী টিপু মুনশি, ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আবদুল লতিফ সিদ্দিকীসহ ৩৪৪ জন সাবেক সংসদ সদস্যকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করা হয়েছে। এর বাইরে আরও ১১৯ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করেছেন বাদী।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.