শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সম্পাদক আরিফুজ্জামান

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ Time View

২০২৫ সালের জন্য কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনবির বিশেষ প্রতিনিধি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক মো. আরিফুজ্জামান মামুন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেয়া হয়।

ডিকাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে এটিএন নিউজের আশিকুর রহমান অপু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টেলিভিশনের রুবায়েত হাসান, দপ্তর সম্পাদক পদে দৈনিক জবাবদিহির আতিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আমাদের নতুন সময়ের খুররম জামান, দৈনিক আমার দেশের বশীর আহমেদ, দৈনিক মানবজমিনের মিজানুর রহমান, ভিউজ বাংলাদেশের রাশেদ মেহেদি ও বাসসের মো. তানজিম আনোয়ার নির্বাচিত হয়েছেন।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান প্রতিবেদন পেশ করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.