বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

তারেক রহমানের নেতৃত্বে আজ জাতি ঐক্যবদ্ধ : কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব বরকত উল্লাহ বুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আজ জাতি ঐক্যবদ্ধ।

তিনি বলেন, দেশ নিয়ে আজ গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু সারা দেশের মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। তিনি বলেন জনগন এখন নির্বাচনের জন্য প্রস্তত। অন্তর্বর্তী সরকারের উচিত এখনই নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করা।

বৃহস্পতিবার কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক আলোচনা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব বরকত উল্লাহ বুলু।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন,আন্দোলনের সময় তারেক রহমান বলেছেন নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন। কমিটি গঠনের সময় আমরা জনাব তারেক রহমানের এ শ্লোগান বাস্তবায়ন করবো।আন্দোলনের সময় যারা ভূমিকা রেখেছেন তাদের কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হবে।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন মিসেস সাহেবা রফিক, হাজী আমিনুর রশীদ ইয়াছিন, ইন্জি. খালেদ মাহমুদ শ্যামল, জাকারিয়া তাহের সুমন,শেখ ফরিদ আহমদ মানিক, লায়ন হারুনর রশীদ, জেড খান মোঃ রিয়াজুদ্দিন নসু।জাতীয় নির্বাহী কমিটির সদস্য্যবৃনৃদ
সঞ্চালনায় ছিলেন হাজী মোশতাক মিয়া।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.