সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

কুড়িল বিশ্বরোডে বিআরটিসির দ্বিতল বাসে আগুন

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ Time View

গোলাম মাকসুদ: রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৮মিনিটে আগুন নির্বাপণ করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে দুপুর ২টা ৮ মিনিটে আগুন নির্বাপণ করে তারা।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পারিনি বাসে কীভাবে আগুন লেগেছে। এছাড়া কেউ হতাহত হয়েছে কি না সেই খবরও পাওয়া যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি বাসটি কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে ছিল।

খিলক্ষেত থানার এসআই শাহজাহান বলেন, আমরা কুড়িল এলাকায় একটি বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা এখনো জানতে পারিনি। বাসে কীভাবে আগুন লেগেছে সেটা জানার জন্য আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.