সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

কখন যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফল পাওয়া যাবে

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ Time View

যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যায়। কিন্তু নির্বাচনে ডনাল্ড ট্রাম্প নাকি কমালা হ্যারিস জয়ী হয়েছেন তা জানতে হয়তো কয়েকদিনও লেগে যেতে পারে। মঙ্গলবারের এই নির্বাচন জাতীয় পর্যায়ে এবং সুইং স্টেটগুলোতে ক্রমশ কঠিন থেকে কঠিনের দিকে ধাবিত হচ্ছে। ফলে কিছু এলাকায় খুবই সামান্য ব্যবধানে জয় পেতে পারেন প্রার্থী। আবার এমনও হতে পারে যে, ভোট পুনরায় গণনা করার প্রয়োজন দেখা দিতে পারে। ২০২০ সালের পর অনেক রাজ্যে নির্বাচনে পরিবর্তন এসেছে। এর প্রেক্ষিতে সাতটি সুইং স্টেট সহ কিছু রাজ্যের ফল আসতে পারে অধিক ধীরগতিতে।

অন্যদিকে মিশিগানের মতো স্থানগুলোতে ভোট গণনা হতে পারে দ্রুতগতিতে। করোনা মহামারির কারণে আগের নির্বাচনের বেশির ভাগ ভোট পড়েছিল ডাকে। এবার তার চেয়ে অনেক কম ভোট ডাকে আসবে। এর আগে ২০২০ সালে নির্বাচন হয়েছিল ৩রা নভেম্বর মঙ্গলবার। কিন্তু ৭ই নভেম্বর শনিবার সকালের আগে পর্যন্ত জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করতে পারেনি মার্কিন টিভি নেটওয়ার্কগুলো। এবার নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে ক্যাপিটল কমপ্লেক্স চত্বরে ২০২৫ সালের ২০শে জানুয়ারি সোমবার। এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৬০তম প্রেসিডেন্সিয়াল শপথ অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.