বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হওয়ায় হানিফ মিয়াকে সংবর্ধনা যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন

যে সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ Time View

ঢাকা: দেশের ২৮ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ বিষয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

তথ্য মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে এসব সাংবাদিকের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে বিএফআইইউ।

চিঠিতে ২৮ সাংবাদিকের নামে কোনো ব্যাংকের লকার, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসহ অন্যান্য কোনো আর্থিক উপকরণ রয়েছে কি না বা টাকা-পয়সার লেনদেন হয়েছে কি না জানতে চাওয়া হয়েছে।

এসব সাংবাদিকের মধ্যে রয়েছেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের হেড অব নিউজ জায়েদুল হাসান পিন্টু, এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, এটিএন বাংলার জ ই মামুন, বাংলা ইনসাইডারের সম্পাদক সৈয়দ বোরহান কবীর, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল ও চিফ রিপোর্টার জুলকারনাইন রনো, সমকালের সাবেক সম্পাদক আলমগীর হোসেন, বাসসের মধুসূদন মণ্ডল, ডিবিসি নিউজ টিভির মাসুদ আইয়ুব কার্জন, আমাদের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মইনুল ইসলাম, সাংবাদিক ফরাজী আজমল হোসেন, বৈশাখী টিভির অশোক চৌধুরী, ইডির এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, নিউজ টোয়েন্টিফোর টিভির ডেপুটি চিফ নিউজ এডিটর ও হেড অব ডিজিটাল আশিকুর রহমান শ্রাবণ, যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি (সাবেক) আবদুল্লাহ আল মামুন, স্বদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক রফিকুল ইসলাম রতন, দৈনিক মুখপাত্রের সম্পাদক শেখ জামাল হোসেন, ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি তাওহিদুল ইসলাম সৌরভ, যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশীদ, সাংবাদিক শ্যামল সরকার, দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়ের এবং দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.