বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হওয়ায় হানিফ মিয়াকে সংবর্ধনা যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে রিট করেছেন হাসনাত – সারজিস

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View

ঢাকা : রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে দলটির সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম এ রিট করেন।

রিটকারীদের আইনজীবী আহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে।’

উল্লেখ্য, এর আগে গত ৫ই অগাস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে রিট আবেদন করেছিলেন আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামের এক আইনজীবী।

বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে রিটটি দায়ের করা হয়েছিল। তবে, সেই রিটটি সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্টের বেঞ্চ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.