বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হওয়ায় হানিফ মিয়াকে সংবর্ধনা যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন

সাবেক ডিএমপি কমিশনার ফারুককে বিমানবন্দরে আটকে দিলো পুলিশ

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১৫ Time View

পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে। তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছিলেন বলে জানা গেছে।

বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর আর তাকে প্লেনে চড়তে দেয়া হয়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক রোববার থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে থাকা ফারুককে থানায় হস্তান্তর করা হবে না কি তিনি বাড়ি ফিরে যাবেন- এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

গোলাম ফারুক বাংলাদেশের নাগরিক। তবে তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে।

২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশর ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গোলাম ফারুক।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.