বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন Queens Arson Survivor Liam Dominguez Celebrates Birthday Surrounded by Family, Friends and FDNY Firefighters জামায়াতে ইসলামী নিয়ে আব্দুল্লাহিল আমান আজমীর মন্তব্যে নতুন বিতর্ক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা: রফিকুল ইসলামের নিন্দা ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা চলছে: বিমানমন্ত্রী অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

সিন্ডিকেট ভাঙা ও তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১১৬ Time View

 

মনিরুল ইসলাম : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন,সরকারের পদক্ষেপে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নেমে আসবে।

দ্রব্যমূল্য সহনীয় করতে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, এর মধ্যে ডিমের শুল্ক ৩৩ শতাংশ থেকে ২০ শতাংশ কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে। ভোজ্যতেলের আমদানি শুল্ক ৫ শতাংশ কমিয়ে আনা এবং উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সিন্ডিকেট ভাঙা ও তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। কারা মূল্য কারসাজি করছে, মনোপলি পর্যায়ে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করলে সেই বিষয়ে সরকার অবশ্যই পদক্ষেপ নেবে।

মঙ্গলবার রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, মাইনাস টু ফর্মুলা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনও চিন্তাভাবনা নেই। আমাদের সরকার মাইনাস টু কি জিনিস এটা জানে না। মাইনাস টু নিয়ে সরকারের কোনও পর্যায়ে কোনও ধরনের আলোচনা হয়নি। ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।

 

 

 

সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কিনা অপর এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এটা একটা চলমান প্রক্রিয়া। অনেক রাজনৈতিক দলের সঙ্গে এরইমধ্যে আলোচনা হয়েছে। অন্য আর কার সঙ্গে আলোচনা হবে এখনও সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কাজ করছে।

 

পরিবহন খাতের চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবহন ভাড়া কমানোর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবে। আর পরিবহনের ভাড়ার সঙ্গে চাঁদাবাজিকে কাউন্ট করে এটি নির্ধারণ করা হয় না। চাঁদাবাজি অপরাধ। এটা নিয়ে সরকারের সংশ্লিষ্টরা নিশ্চয়ই ভেবে দেখবেন। কারা চাঁদা চায়, কেন চাঁদা চায়—এ বিষয়ে তারা কাজ করবেন।

৯৯ শতাংশ তৈরি পোশাক কারখানা চালু রয়েছে বলে জানিয়ে উপপ্রেস সচিব বলেন, দুই-একটা কারখানা নানাবিধ কারণে বন্ধ রয়েছে। কিন্তু শ্রমিক অসন্তোষ এখন অনেকটাই কমে এসেছে।

 

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের মামলা, গ্রেফতার ও হয়রানি না করতে আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের ঘটনা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি করতে। এতে সমন্বয়হীনতা আছে কিনা—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইতে পারেন। সরকারের অবস্থান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের ন্যায়বিচার নিশ্চিত করা। সেই লক্ষ্যে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং ভালোভাবে কাজ করছে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.