বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

বন্যাদুর্গত মানুষকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান প্রিন্স

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২০ Time View

 

ঢাকা, ডেক্স : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ সোমবার সকাল থেকে দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর,কৈচাপুর ও ধারা ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং দূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।

এর আগে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী এরশাদুল আহমেদের সাথে হালুয়াঘাটের বন্যা পরিস্থিতি ,সরকারী ত্রাণ ও পূনর্বাসন নিয়ে আলোচনা করেন।

এমরান সালেহ প্রিন্স আজ সকালে হালুয়াঘাট সদর ইউনিয়নের খন্দকপাড়া,কালিয়ানিকান্দা, চিলাবিল কৈচাপুর ইউনিয়নের পাগলপাড়া,দর্শা গ্রামের বিস্তীর্ন অঞ্চল পরিদর্শন করে দূর্গত মানুষের মাঝে চাল,মুড়ি,চিড়া,তেল,শিশু খাদ্য, রান্না করা খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।

এসময় বন্যাদুর্গত মানুষের উদ্দেশ্যে তিনি ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান ।

তিনি সরকারের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেয়ার এবং ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পূনঃনির্মান, আগামী ফসল না ওঠা পর্যন্ত সহযোগিতা প্রদান, ক্ষতিগ্রস্ত গরু, মাছ ও মুরগী খামারীদের শর্তহীন সূদমুক্ত ঋণ প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদান এবং ক্ষতিগ্রস্ত রাস্তা,ব্রিজ,কালভার্ট,বাধ সংস্কার করার আহ্বান জানান ।

তিনি বলেন, এখন পর্যন্ত সরকারী ত্রাণ অপ্রতুল। বিএনপি সাধ্য মতো অসহায় মানুষকে সহযোগিতা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পূনর্বাসন তৎপরতা পরিচালনা করছে।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ , সদস্য আসলাম মিয়া বাবুল, হাফেজ আজিজুল হক, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, শমসুল ইসলাম শামস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান ,হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চল , যুবদল নেতা আবদুল মালেক, মোতালেব হোসেন , আবদুল মালেক সোহান, ইমরান জাহিন সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,,সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন ,মির্জা তায়েব, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান ,স্থানীয় নেতা হাবিবুর রহমান , সায়েদুর রহমান, আবদুর রশিদ,রিপন মিয়া , ওয়ারেস মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.