বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

আশুগঞ্জ নদীবন্দর-সরাইল- ধরখার-আখাঊড়া স্থলবন্দর মহাসড়ক পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ Time View

ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.

আশুগঞ্জ নদীবন্দর-সরাইল- ধরখার-আখাঊড়া স্থলবন্দর মহাসড়ক চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।

এ প্রকল্পে নিয়োজিত ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ভারতে চলে যাওয়ায় বর্তমানে কাজ বন্ধ রয়েছে। ফলে উক্ত প্রকল্পের প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত সহ জনদুর্ভোগ বাড়ছে। পরিদর্শন শেষে উক্ত রাস্তা মেরামত এবং ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের লোকবলের নিরাপত্তার বিষয়ে সড়ক সচিব জেলা প্রশাসন এবং জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় সভায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও স্থানীয় জনগণ পুনরায় কাজ শুরু হলে ভারতীয় লোকবলের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলে সচিবকে আশ্বস্ত করেন।

পরিদর্শন কালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.