বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় দুই মামলা, আসামি ২৫

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানের সময় ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ ২৫ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনা কর্মকর্তার করা পৃথক আইনে মামলা দুটি নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া।

তিনি জানান, মামলা দুটিতে ১৭ জনের নাম উল্লেখ করে ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এর মধ্যে সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং এসআই আলমগীর হোসেন অস্ত্র আইনে অপর মামলাটি করেন।

গত সোমবার মধ্যরাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ১০-১২ জনের ডাকাত দল ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে হামলা করেছে বলে খবর পায় যৌথবাহিনী।

বাহিনীর অপারেশন দলের কমান্ডার লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের নেতৃত্বে তখন একটি দল রেজাউল করিমের বাড়িতে গিয়ে ডাকাতদের আটকের সময় একজন তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। আহত সেনা কর্মকর্তাকে উদ্ধার করে রামু সেনানিবাস সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ৬ জনকে আটক করা হয় বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বাকি দুজন হত্যার ঘটনায় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.