বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তুলে ধরেছি : মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

 

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

শনিবার বিকাল ৪টায় ভারতীয় হাই কমিশনারের গাড়ি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক উন্নয়ন, বিভিন্ন সমস্যাবলি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। বিশেষ করে এই পরিবর্তনের পরে (ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন) নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন এবং কথা বলেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক- সেই সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সেবিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথা বলেছি- সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন, সেই কথাগুলো আমরা বলেছি। সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে, সেটাও নিয়ে কথা বলেছি।

ভারতের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতে উপ-হাইকমিশনার প্রভন বাধে উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও শামা ওবায়েদ।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.