বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

শুক্রবারও চলবে মেট্রোরেল

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রোরেল চলা নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল শুরু থেকেই। সেই অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারেও মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ।

গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে ছুটির দিনেও মেট্রোরেল চলবে। সরকারি ছুটির দিনটিতে বিকেল তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মেট্রোরেল চালু রাখার পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে শুক্রবার চলাচল বন্ধ রয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান সম্প্রতি শুক্রবারও মেট্রোরেল চালু রাখার নির্দেশনা দেন। মূলত সেই প্রেক্ষাপটেই ছুটির দিনেও সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

পাশাপাশি চলতি মাস থেকেই মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.