বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেপ্তার

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ Time View

ঢাকা: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁকে জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব-৬-এর এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-৬-এর একজন কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করে। গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক দুটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পর থেকে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টা গ্রেপ্তার হয়েছেন। নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.