বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমই নেতৃবৃন্দ, সংকটময় সময়ে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ Time View

বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমই নেতৃবৃন্দ,

  1. সংকটময় সময়ে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৈরি পোশাকশিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিজিএমইএর নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানিয়ে বলেন- বর্তমান সরকারের সময়ে গার্মেন্টস শিল্পের মধ্যে কোনো গোষ্ঠী এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দলের সিদ্ধান্ত মোতাবেক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং দলের সকলস্তরের নেতাকর্মীরা সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করছেন। কোথাও কোথাও তারা পাহারা দিচ্ছেন।

বিএনপি মহাসচিব তাদের বক্তব্য শুনে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেন। এবং বিজিএমইএর নেতৃবৃন্দকে বলেন- এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে অর্থনীতি, রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য।

সাক্ষাতে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিজিএমইএর সভাপতির সঙ্গে সাক্ষাতে সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বর্তমান সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, শোভন ইসলাম, নুরুল ইসলাম, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস, আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.