শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

বিজিএমইএর সাবেক কিছু নেতার ইন্ধনে পোশাক খাতে অস্থিরতা চলছে

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

ঢাকা : দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে ফ্যাসিবাদের দোসররা পোশাক শিল্পে অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় শ্রমিক ঐক্যের সভাপতি এম এ ফয়েজ। তিনি বলেন, প্রায় শতভাগ পোশাক কারখানায় বেতন-ভাতার কোনো সমস্যা নেই।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

শ্রমিকনেতা বলেন, এই অস্থিরতার কারণেমএকের পর এক পোশাক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। এরই মধ্যে আশুলিয়া-সাভার-গাজীপুরের প্রায় দুই শতাধিক কারখানায় বিশৃঙ্খলা তৈরি হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কারখানা শ্রমিকদের মজুরি সংক্রান্ত আন্দোলনে বন্ধ হলেও বেশির ভাগ কারখানা পরিকল্পিতভাবে দুষ্কৃতকারীদের হামলা-ভঙচুরের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিকল্পিতভাবে পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশের শিল্পখাত ধ্বংস করার জন্য ফ্যাসিবাদের দোসররা উঠেপড়ে লেগেছে।

এসময় তিনি পোশাক শিল্প রক্ষায় সাভার, আশুলিয়া, মিরপুর, ইপিজেডসহ দেশের সব পোশাক শিল্প এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানান।

 

আওয়ামী লীগ নেতা ও বিজিএমইএর সাবেক কিছু নেতার ইন্ধনে পোশাক খাতে অস্থিরতা চলছে জানিয়ে আতিকুর রহমান বলেন, তাদের উদ্দেশ্য পোশাক শিল্প ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়া। ফ্যাসিবাদ সরকারের দোসর বিজিএমইএর বিগত নির্বাচনের ভোটডাকাতির মাস্টারমাইন্ড কিছু নেতা ও তাদের দলীয় স্থানীয় নেতাদের নেতৃত্বে গার্মেন্টস শিল্পে অরাজকতা সৃষ্টি হচ্ছে। আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা জনরোষের ভয়ে আত্মগোপনে থেকে শ্রমিক নামধারী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে পোশাক শিল্পে অরাজকতা সৃষ্টি করে রাজনৈতিকভাবে পুনর্বাসনের অপচেষ্টা লিপ্ত আছে।

 

তিনি বলেন, কারখানাগুলোতে চাকরির দাবিতে বিভিন্ন বয়সের নারী-পুরুষদের পাঠিয়ে ‘চাকরি চাই’ স্লোগান দিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। প্রকৃত গার্মেন্টস শ্রমিকরা কোনোভাবেই এ হামলার সঙ্গে সম্পৃক্ত নয়।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.