মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার কুক

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ Time View

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

বুধবার ৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে গুলশানের এই বাসভবনে পৌঁছান ব্রিটিশ হাইকমিশনার।

 

 

এসময় ফিরোজায় উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিকী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এছাড়া উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও খালেদা জিয়ার ছোটভাই শামীম ইস্কান্দার।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.