মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে অভিযুক্ত ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমা

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

ঢাকা : সংযুক্ত আরব আমিরাতে অভিযুক্ত হওয়া ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্ট তাদেরকে অভিযুক্ত করে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিলেন। শিগগিরই তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আজ মঙ্গলবার গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করছেন। উল্লেখ্য, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সূত্র: মানবজমিন

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.