সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৫৯ Time View

ঢাকা: সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ২৮ আগস্ট দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুনশিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।

র‌্যাব বলেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান-১ এর একটি বাসা থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও এমপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। তাঁদের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা সবাই এসব মামলায় রিমান্ডে আছেন।

৫ আগস্টের পর থকে টিপু মুনশিও আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুনশি রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। সেবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুনশি। অবশ্য ২০২৪ সালে এমপি হলেও মন্ত্রিসভায় তিনি ছিলেন না।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.