রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

ফেনীতে ত্রাণসামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা আবদুল লতিফ জনি

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৯৬ Time View

ত্রিপুরার ডুম্বুর ব্যারেজের গেট খুলে দেওয়ায় টানা কয়েকদিন ধরে ফেনী নোয়াখালী ও কুমিল্লাসহ আশপাশের জেলার মানুষগুলো পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। পানিবন্দি লাখো মানুষের পাশে দাড়ানোর নিদের্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ১নং সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছেন। তার নেতৃত্বে টিমের সদস্যরা রোববার ২৫ আগস্ট ফেনীর দাগনভুইয়া উপজেলার রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নের সবগুলো আশ্রয়কেন্দ্রে যান। পানিবন্দি বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। শুকনো খাবার ও ঔষধ দিয়ে অসহায় মানুষদের খোঁজখবর নেন।

এসময় আবদুল লতিফ জনি বলেন, বাংলাদেশের ফেনী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের মানুষ এমন ভয়াবহ বন্যা আগে দেখেনি। পানিবন্দি কয়েক লাখ মানুষ। ডুবে গেছে একতলা সমান সব কাঁচা-পাকা বাড়ি। বন্যার পানি বৃদ্ধি এত আকস্মিক ছিল যে ঘরের প্রয়োজনীয় দ্রব্যাদি সরানোর সুযোগও পায়নি অধিকাংশ পরিবার। ত্রাণসামগ্রী পৌঁছানোও হয়ে উঠেছে দুরূহ। কোনো সর্তক ছাড়া পানি ছেড়ে দেওয়ায় প্রায় অর্ধকোটি মানুষের জীবনে নেমে এসেছে চরম দূর্ভোগ।

তিনি বলেন, ‘ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে হঠাৎ করে একদিনে ভেসে যাওয়া কখনোই স্বাভাবিক নয়। তারা পানি ধরে রেখে পূর্বাভাস না দিয়েই পানি ছেড়ে দিয়েছে। তারা জানতো, গত কয়েকদিনের বৃষ্টিপাতে ত্রিপুরায় বাঁধ উপচে পানি যাওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে তারা পূর্বাভাসের পাশাপাশি অল্প অল্প করে পানি ছেড়ে দিতে পারতো আগে থেকেই। তারা সেটা করেনি।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে ছিলেন এবং আছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় বন্যার খোজখবর নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.