সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

রাজধানীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৫৪ Time View

ঢাকা: বুধবার (২০ মার্চ) ঢাকা মহানগরীর হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই। হাতিরঝিল থানায় মোবাইল কোর্ট পরিচালনাকালে তাসনিম ড্রিংকিং ওয়াটার, ৩৫৭/১২, এবি, নয়াটোলা, মধুবাগ, ঝিলপাড়, হাতিরঝিল, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ড্রিংকিং ওয়াটার পণ্য বিক্রয় বিতরণ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিকে বিজ্ঞ আদালত লাইসেন্সের শর্ত মোতাবেক পণ্য উৎপাদন ও বিতরণের নির্দেশনা প্রদান করেন। একইসাথে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর জন্য নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে, তেজগাঁও শিল্প অঞ্চল থানাধীন তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত আইডিয়াল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফিলিং স্টেশনটিতে পরিমাপে প্রতি ১০ লিটারে ২টি করে অকটেন ও ডিজেল ডিসপেনসিং ইউনিটে ২০-৩০ মি.লি কম পাওয়া যায়। নির্ধারিত টলারেন্সের মধ্যে থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। একইসাথে সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহের নির্দেশনা প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জেব-উন নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব এস এম মাহফুজার রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.