রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

আ.লীগ অধিকাংশ আসনে জিততে যাচ্ছে: ওবায়দুল কাদের

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধিকাংশ আসনে বিপুল ভোটে জয় লাভ করতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । সেইসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলেও দলটির সাধারণ সম্পাদক জানান ।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলন ওবায়দুল কাদের এ কথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

ওবায়দুল কাদের স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও বৃতজ্ঞতা জানান । সেই সঙ্গে ওবায়দুল কাদের নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের জনগণকেও ধন্যবাদ ও বৃতজ্ঞতা জানান।

এ সময় তিনি দলের কর্মী-সমর্থকদের সংযত থাকতে এবং বিজয় মিছিল না করতেও নির্দেশ দেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.