সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

মানুষ ভোট দিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে: সাঈদ খোকন

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ Time View

ঢাকা: মানুষ ভোট দিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘পুরান ঢাকার মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে। যে আশঙ্কা করা হয়েছিল, দেশের গ্রাম ও শহরের মানুষ ভোট দিয়ে সে আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তা যে সঠিক, এটি প্রমাণিত হয়েছে।’

আজ রোববার (৭ জানুয়ারি ২০২৪) দুপুর ১২টায় পুরান ঢাকার নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা পৌনে ১২টায় মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদসহ পরিবারের সদস্যদের নিয়ে নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঢাকা-৬ আসনে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। আপনি কতো শতাংশ ভোট পেলে সন্তুষ্ট সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘যতো ভালো হয়, আমি ততোতেই সন্তুষ্ট । আমি মনে করি পুরান ঢাকার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে গেলে এখন দেখতে পাবেন ভোটারের লম্বা লাইন হয়ে গেছে।’

সার্বিক পরিস্থিতি কি দেখছেন এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘ভোটের পরিবেশ নিয়ে আমি খুবই সন্তুষ্ট, খুবই খুশি। আল্লাহ রব্বুল আলামীন যদি মেহেরবানী করেন তাহলে এই আসন থেকে বিপুল ভোটে নৌকার জয় হবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদি, ইনশাআল্লাহ।

মতবিনিময়কালে মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে তাঁর মা ফাতেমা হানিফ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকেরা বলেন, আপনার ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিল। তখন তিনি মন্ত্রী পদমর্যাদা পেয়েছিলেন। এবার মোহাম্মদ সাঈদ খোকন সংসদ সদস্য পদে বিজয়ী হলে মন্ত্রী হবেন বলে প্রত্যাশা করেন কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের স্ত্রী ফাতেমা হানিফ বলেন, ‘ইনশাআল্লাহ, আল্লাহ চাহেতো আমার ছেলে মন্ত্রী হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.