সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

খুনী লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিন, একতরফা ভোট বর্জন করুন: রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সেজন্য তারা আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে। খুনি ও লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একতরফা ভোট বর্জনের আহবান জানান রিজভী। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে আজ সকালে মালিবাগ কাঁচা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহবান জানান।

রিজভী বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন । এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। তিনি বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে খুনীদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, এ এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি, আলিয়া মাদ্রাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডাঃ প্রিন্স, ডাঃ মুশফিক, আশরাফুল আসাদ, ফরহাদ, জিয়া হলের যুগ্ম সম্পাদক বাবু, চবি ছাত্রনেতা দিপু, বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হৃদয়-সহ নেতৃবৃন্দ।


৭ জানুয়ারি নির্বাচন বাতিলের দাবিতে ইয়াছিন আলী ও নাজমুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ : ৭ জানুয়ারি নির্বাচন বাতিলের দাবিতে আজ সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও মিছিল করা হয়। উক্ত লিফলেট বিতরণ কর্মসূচী ও মিছিলে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল কুদ্দুস,সরদার নুরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, মোর্শেদ আলম, মোঃ আসাদুজ্জামান,মাসুম ভুঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু,শফি মাহমুদ জুয়েল, সহ সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ আইন সম্পাদক এ্যাড আব্দুর রহিম রনি,সহ কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার , সহ আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা,কেন্দ্রীয় সদস্য তুহিন সরকার, মোবারক মিতুল,স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মোল্লা, ইমরুল কায়েস, সাইদুর রহমান সাইফ, ফয়জুল্লাহ মহাজন, কামরুল সহ প্রমূখ নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.