শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

ভয়াবহ পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে: ওবায়দুল কাদের

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার পতনের আন্দোলন নাশকতার দিকে যাচ্ছে। আমরা খবর পাচ্ছি, প্রয়োজনে গুপ্ত হত্যার পথে তারা যাবে। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা সরকার পতনের যে আন্দোলন শুরু করেছিল, এই আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নাশকতার দিকে গেছে। এমনও আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে, প্রয়োজনে গুপ্ত হত্যার পথে তারা যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, হয়তো দেখা যাবে কোনো গুরুত্বপূর্ণ নেতা বা প্রার্থীকে মেরে ফেলা, লাশ বানানোর চক্রান্ত তাদের আছে এই নির্বাচনকে কেন্দ্র করে।

তিনি বলেন, খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। সব কিছু ব্যর্থ হওয়ার পর এখন তারা লিফলেট বিতরণ করছে। প্রস্তুতি নিচ্ছে আরও ভয়ঙ্কর কোনো হামলার। গুপ্ত হামলা, গুপ্ত হত্যার পথে তারা যাচ্ছে এমন খবর আমরা পাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.