শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ভোটকেন্দ্র পাহাড়া দিতে লাঙ্গলের সমর্থকরা প্রস্তুত : বাবলা

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

মো. মহসিন হোসেন: ঢাকা ৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা অভিযোগ করে বলেছেন, কোনো কোনো প্রার্থী ভোটারদের নির্দিষ্ট একটি প্রতীকে ভোট দেওয়ার জন্য হুমকি প্রদর্শন দিচ্ছেন। জোর করে জনগণের ম্যান্ডেট ছিনতাইয়ের পরিকল্পনা করছেন। কিন্তু সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হবে। সে পরিকল্পনা প্রতিহত করতে ভোটকেন্দ্র পাহাড়া দিতে লাঙ্গলের সমর্থকরা প্রস্তুত।

শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যায় ৫৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত কদমতলী থানার পালপাড়ায় এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এরআগে তিনি দিনব্যাপী শ্যামপুর শিল্পাঞ্চল, ঢাকা ম্যাচ, শ্যামপুর, জুরাইন রেল গেইট, জনতা মার্কেট, দোলাইপাড় এবং মীর হাজিরবাগে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।

বাবলা বলেন, এত্র এলাকায় লাঙ্গলের জোয়ার ওঠেছে। এই জোয়ার দেখে প্রতিপক্ষ চক্র নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে। ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোনো লাভ নেই। জনপ্রতিনিধি হিসেবে জনগণ কার সময়ে শান্তি ছিলো এবং আগামীতে নিরাপদে থাকবে তা এলাকাবাসী জানে।।

নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীন, সুলতানা আহমেদ লিপি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.