রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর হাতে সিনেমার পোস্টার তুলে দিলেন শিল্পীরা

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪২৫ Time View

প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক। মুক্তিযুদ্ধের গল্পে সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ নামের সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (১৮ আগস্ট)।

এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) গণভবনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সিনেমাটির নির্মাতা হৃদি হক, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, লাকী ইনামসহ আট সদস্যের প্রতিনিধিদল। এ সময় তারা প্রধানমন্ত্রীর হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছেন।

মূলত সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প। যদিও হৃদি হক বলছেন, এটি আমাদের পরিবারেরই গল্প।

‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। এর দৃশ্যধারণ হয়েছে ঢাকা, সাভার ও উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ে।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। অন্যদিকে, অভিনেতা লিটু আনাম অভিনয়ের পাশাপাশি শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.