সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
শিল্পী–মন্ত্রী ছবি বিতর্ক: ‘স্টান্ট নাকি সতর্কবার্তা?’—জয়ের পোস্ট ঘিরে নতুন প্রশ্ন জার্সি সিটির সেরা রেস্টুরেন্টের তালিকায় বাংলাদেশি Korai Kitchen তাহসানের সঙ্গে দুপুরের খাবারে মার্কিন রাষ্ট্রদূত, প্লেটে ইকবালের কাচ্চি কূটনীতিকদের পরিচয়ে ভুয়া প্রোফাইল, সতর্কবার্তা মার্কিন দূতাবাসের ঠাকুরগাঁও-১ আসনে তিন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির মনোনয়ন বোর্ড Jersey City’s Koroai Kitchen: A National Recognition for the Taste of Bangladeshi Home Cooking ইরান যুদ্ধ ‘কয়েক মাসের মধ্যে’ ভিন্ন পর্যায়ে যাবে: জেডি ভ্যান্স The Remarkable Career of Brian Lysell রমনা পার্কে বটগাছের ছায়ায় বইয়ে ডুবে কিশোরী ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫৪৪ Time View

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়াবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।

সেনা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে উদ্ধৃত করে পত্রিকাটি বলেছে, ‘আমাদের দেশে প্রকৃত ও সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা অবশ্যই অব্যাহত রাখতে হবে, যা জনগণের প্রত্যাশা।’

দেশটির গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়, ‘ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতভাবে সমর্থন করেছেন।’

সেনাঅভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন শহরের বেশির ভাগ শান্তিপূর্ণ বিক্ষোভ সেনাবাহিনী দমন করার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে।

সেনা সরকার দাবি করে আসছে, ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির কারণে তারা ক্ষমতা দখল করেছে। ওই নির্বাচনে সহজ জয় পেয়েছিল শান্তিতে নোবেল বিজয়ী সু চির দল। তবে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলো ব্যাপক জালিয়াতির কোনো প্রমাণ পায়নি।

সু চির ন্যাশনাল ডেমোক্রেটিক লিগ (এনএলডি) সরকার উৎখাতের ছয় মাসের মাথায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন সেনাপ্রধান মিন অং হ্লাইং।

তিনি ২০২৩ সালের আগস্টে নতুন নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মনে করে না বিরোধীরা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.