সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

রাহুল গান্ধীর পদ খারিজের প্রতিবাদে বিক্ষোভ

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৫৯০ Time View

আগরতলা ( ত্রিপুরা): ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতারা রাহুল গান্ধীর নামে মামলা দিয়ে তার পার্লামেন্টের সদস্যপদ খারিজ করা হয়েছে। এ ঘটনায় প্রতিবাদের সারা ভারতব্যাপী বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছে কংগ্রেস সমর্থকরা।

এরই অংশ হিসেবে শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর আগরতলা এক বিক্ষোভ কর্মসূচি করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিধায়ক বীরজিত সিনহা, কংগ্রেস নেতা আশিষ সাহা, ছাত্র সংগঠন এনএসইউআইয়ের ত্রিপুরা কমিটির রাজ্য সভাপতি সম্রাট রায়সহ অন্যান্য নেতারা।

বীরজিত সিনহা বলেন, চক্রান্ত করে রাহুল গান্ধীর নামে মামলা দিয়ে সংসদ পদ খারিজ করানো হয়েছে। রাহুল গান্ধীর জনপ্রিয়তা দেখে আতঙ্কিত হয়ে মোদি এসব কাজ করছেন। এই পদ খারিজ করে রাহুল গান্ধীর কণ্ঠরোধ করা সম্ভব হবে না। সব কংগ্রেস নেতাকর্মী রাহুল গান্ধীর পাশে রয়েছেন। আজ থেকে তাদের আন্দোলন শুরু হয়েছে। আগামী দিনে সারা রাজ্যব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে।

২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাহুল। ওই ঘটনায় ‘পদবী অবমাননার’ অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী।

গত শুক্রবার সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন রাহুল এবং ভারতের দণ্ডবিধি অনুযায়ী তাকে দুই বছর কারাবাসের সাজা ঘোষণা করেন আদালত। এতে ভারতের জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১) অনুযায়ী, রাহুলের পার্লামেন্ট-বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে যায়।

সুত্র: বাংলানিউজ

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.