রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘দামাল’ একটি মুক্তিযুদ্ধের ছবি তবে কোন বায়োপিক নয়ঃ রাফী

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৫৩৪ Time View

মনিরুল ইসলামঃ ‘ দামাল ‘ একটি মুক্তিযুদ্ধের ছবি। তবে এটি স্বাধাীন বাংলা ফুটবল দলের কোন বায়োপিক নয়। স্বাধীন বাংলা ফুটবল দলের কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে ‘ দামাল’ নির্মিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটিতে আয়োজিত মুক্তি প্রতীক্ষিত ‘দামাল’ ছবির সংবাদ সম্মেলনে ছবির পরিচালক রায়হান রাফী হাজির হয়ে এমনটাই জানালেন।

 

২৮ অক্টোবর মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘দামাল’। ছবিটির কাহিনী ফরিদুর রহমান সাগরের। এটি ইমপ্রেস টেলিফিল্মের একটি ছবি। দুই কোটি টাকা বাজেটের এই ছবিটি নির্মিত হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের একটি সত্য ঘটনা অবলম্বনে।

মঙ্গলবার ছবিটির সঙ্গে টি-স্পোর্টস চ্যানেলের চুক্তি স্বাক্ষর হয়েছে। সেই উপলক্ষে বিশেষ এই আয়োজনে হাজির হন ছবির তিন প্রধান চরিত্র সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। নির্মাতার সঙ্গে হাজির ছিলেন অন্য শিল্পী-কুশলীরাও। নির্মাতা-শিল্পীরা ছবিটি নির্মাণের পেছনের গল্প শেয়ার করেন সবার সঙ্গে। জানান, এতে দলের ক্যাপ্টেন হিসেবে অভিনয় করেছেন শরিফুল রাজ আর স্ট্রাইকার হিসেবে ছিলেন সিয়াম আহমেদ।

কথা প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, আসলে একটা সিনেমার পেছনে যে কতো শ্রম আর মেধা খরচ হয়, সেটা পর্দার সামনে বসে অনুভব করা যায় না। আজ আপনাদের আমি একটা ঘটনা বলি। রোজ সকালে যেতাম আমরা মাঠে। রোদের মধ্যে সারা দিন প্র্যাকটিস করতাম আর খেলতাম। এর মধ্য দিয়েই আসলে সিনেমার ফুটেজগুলো বেরিয়ে আসে। তো এভাবে একদিন একটি দৃশ্যে আমি আর রাজ দৌড়াচ্ছিলাম মাঠে। দৌড়াতে দৌড়াতে আমরা দুজনেই বমি করছিলাম। বাট থামছিলাম না। কারণ, ওটা এক টেকের শট ছিল। থামলেই শট নষ্ট হবে। আবার দিতে হবে পুরোটা। তো পর্দায় কিন্তু সেই দৃশ্যে আমাদের কষ্টটা কেউ দেখবে না। এজন্য বলছি, আপনারা যখন ছবিটা দেখবেন, তখন একটু হলেও টের পাবেন- আমরা আসলে শুয়ে-বসে ছবিটা বানাইনি। আমাদের প্রতিটা মানুষের অনেক ঘাম-শ্রম এতে নিবেদিত।’

রাজ বলেন, চেষ্টা করেছি ফুটবল দলের ক্যাপ্টেন হিসেবে ফুটবলের খেলোয়াড় হয়ে সেরাটা দিতে। ফুটবল নিয়ে ছবি। মুক্তিযুদ্ধের ছবি। মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়নি৷ মুক্তিযুদ্ধ দেখেনি। তবে এ ছবির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে যুক্ত হতে কাজ করেছি।

বিদ্যা সিনহা মিম বলেন, মুক্তিযুদ্ধ দেখেনি৷ ছবির শুটিং চলার সময় প্রতি মুহূর্তেই মনে হয়েছে এই বুঝি পাক বাহিনী আসছে। মুক্তিযুদ্ধের একটি ছবিতে অভিনয় করতে পেরেছি এতে আমি ধন্য। অন্য রকম লাগছে।

ছবিটিতে মিম-রাজ-সিয়াম ছাড়াও আছেন সুমিত, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ। এরমধ্যে ছবিটির দুটি গান উন্মুক্ত হয়েছে। দুটোই ভালো সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.