রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আনকাট সেন্সর পেলো মুক্তিযুদ্ধের ছবি “বীরাঙ্গনা৭১”

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০২ Time View

মনিরুল ইসলামঃ আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে মুক্তিযুদ্ধের ছবি “বীরাঙ্গনা৭১”। এস এস ফিল্ম ইন্টারন্যাশনাল এর ব্যানারে নির্মিত মুক্তি যুদ্ধের চলচ্চিত্র “বীরাঙ্গনা ৭১”। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক এম সাখাওয়াত হোসেন। ছবিটি প্রযোজনা করেছেন শহীদুল ইসলাম শহীদ।

এই ছবিতে অভিনয় করেছেন, সাহেদ শরীফ, শিরীন শিলা, সুমনা ইসলাম সোমা, ইমতু রাতিশ ও মৌরী মাহাদী,ফজলুর রহমান বাবু ঝুনা চৌধুরী,মুনমুন আহমেদ, বরদা মিঠু, প্রাণ রায়, আশরাফ কবির সহ আরো অনেকে।

ছবির প্রযোজক জানান৷ আগামী ডিসেম্বর মাসে চলচ্চিত্রটি মুক্তি পাবে। মুক্তিযুদ্ধের ছবি তাই বিজয়ের মাসেই মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

তিনি বীরাঙ্গনা৭১’ চলচ্চিত্রকে আনকাট সেন্সর দেওয়ার ফিল্ম সেন্সর বোর্ডকে ধন্যবাদ জানান। বলেন, আমি সব সময় চেষ্টা করি সুজনশীল ছবি প্রযোজনা করতে।

তিনি আরও বলেন, আমি এদেশের সুনামধন্য নারী পরিচালক নার্গিস আক্তারকে দিয়ে সাহিত্যনির্ভর ছবি বানিয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ নাথ ঠাকুরের ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে ‘অবুঝ বউ’ প্রযোজনা করেছি । এবার প্রযোজনা করলাম মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর চলচ্চিত্র ” বীরাঙ্গনা ৭১”।

চিত্র নায়িকা শিরীন শিলা বলেন, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ” বীরাঙ্গনা৭১” বিনা কর্তনে সেন্সর হওয়ায় সংবাদটি শুনে খুশী হয়েছে। মুক্তিযুদ্ধ দেখিনি। মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করে নিজকে ধন্য মনে করছি। সিনেমা হলে মুক্তি পেলে দর্শকরা দেখে মূল্যায়ন করবেন আমাদের অভিনয়।

ছবিটির গল্প লিখেছেন, শহীদুল ইসলাম শহীদ। চিত্র নাট্য ও পরিচালনায় এম সাখাওয়াত হোসেন। সঙ্গীত পরিচালক করেছেন বেলাল হোসেন চঞ্চল।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.