মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’—সতর্কবার্তায় তোলপাড় একটি ফেন্টানিল-মিশ্রিত বড়িই কাল হলো হেইডেন প্যানেটিয়ারের চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Rich Maroko’s Leadership Through the Eyes of an HTC Member: Achievements Must Not Be Overlooked How Much Land Does a Man Need? ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড, ৫ কোটি ৬০ লাখ ডলার ফেরতের নির্দেশ নিউইয়র্কে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাগরিক সংবর্ধনা ৯/১১-এর সেই ভয়াবহ দিন: “কিছুই আমাকে এর জন্য প্রস্তুত করতে পারেনি”

চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

চীনের ইউনান প্রদেশের লিজিয়াং শহরে অনুষ্ঠিত ১৩তম Golden Bridge International Urology Conference-এ বাংলাদেশের ইউরোলজি চিকিৎসা ও গবেষণার অগ্রগতি তুলে ধরেছেন বিশিষ্ট ইউরোলজিস্ট ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. মোঃ রফিকূল ইসলাম। সম্মেলনে তাঁর গবেষণাধর্মী উপস্থাপনা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ গুরুত্ব লাভ করে।

গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর চীনের লিজিয়াং শহরের Garden Villa, GuanFang Hotel-এ এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। চীনের The Second Affiliated Hospital of Kunming Medical University-এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ, চীন, যুক্তরাজ্য, ফিলিপাইন, নেপাল, ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ইউরোলজিস্ট ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল অধ্যাপক ডা. মোঃ রফিকূল ইসলামের “Total Tubeless Mini-PCNL” শীর্ষক গবেষণাধর্মী প্রেজেন্টেশন। কিডনির জটিল ও বড় আকারের পাথর অপসারণে ব্যবহৃত আধুনিক ও মিনিমালি ইনভেসিভ এই চিকিৎসাপদ্ধতির কার্যকারিতা, নিরাপত্তা, চিকিৎসা-ফলাফল এবং বাংলাদেশের মতো দেশে এর প্রয়োগের সম্ভাবনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। তাঁর উপস্থাপনায় আধুনিক ইউরোলজি চিকিৎসায় প্রযুক্তিনির্ভর ও রোগীবান্ধব পদ্ধতির গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে আরও অংশ নেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, চেয়ারম্যান, ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি; অধ্যাপক ডা. শফিকুর রহমান, সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনস এবং ডা. খন্দকার মাহবুব হোসেন। অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম, অধ্যাপক ডাঃ মোঃ শফিকুর রহমান ও অধ্যাপক ডাঃ মোঃ রফিকূল ইসলাম নিজ নিজ গবেষণা ও প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি সম্মেলনের বিভিন্ন বৈজ্ঞানিক সেশনে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি, আধুনিক সার্জিক্যাল প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসা ও গবেষণায় বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করেন আয়োজকরা। বিশেষ করে বাংলাদেশে ইউরোলজি চিকিৎসায় আধুনিক মিনিমালি ইনভেসিভ ও ল্যাপারোস্কোপিক/রোবোটিক সার্জারির অগ্রগতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

সম্মেলনে Onco-Urology, Urolithiasis, Female Urology এবং Laparoscopic/Robotic Surgery-সহ ইউরোলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈজ্ঞানিক আলোচনা, গবেষণা উপস্থাপনা ও লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে সম্মেলনটি ইউরোলজি চিকিৎসার সর্বশেষ প্রযুক্তি, গবেষণা ও চিকিৎসা-পদ্ধতি বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়।

এদিকে, Kunming Medical University-এর Second Affiliated Hospital এবং Bangladesh Medical University-এর মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক (MoU) ভবিষ্যতে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, বিশেষজ্ঞ বিনিময় এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.