শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরাইলকে ‘কঠিন মূল্য’ দিতে হবে

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সতর্ক করে বলেছেন, এসব ‘অপরাধের’ জন্য ইসরাইলকে ‘কঠিন মূল্য’ দিতে হবে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সিএনএনের সংবাদে বলা হয়, শুক্রবার ইসরাইলি বাহিনী ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে ছিল একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র এবং একটি ভারী পানির চুল্লি। এছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানাতেও হামলার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

এক্সে আরাগচি বলেন, ইসরাইল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এই হামলা চালিয়েছে। অথচ ইরানে হামলা নিয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন, তার সঙ্গে এই পদক্ষেপ সাংঘর্ষিক। তিনি আরও বলেন, এই অপরাধের জন্য ইসরাইলকে কঠোর জবাব দেবে ইরান।

এমন পরিস্থিতিতে এই হামলা হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন—ইরান যদি হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা কিছুটা বিলম্বিত করতে পারে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ নৌপথ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে সেখানে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.