বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯ Time View

ঢাকা: বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

সোমবার (২২ ডিসেম্বর) সরকারি একটি সূত্র বিষয়টি নিশ্চিক করেছে। সূত্র জানায়, নবনিযুক্ত প্রধান বিচারপতি আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবেন।

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। এর পর নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

ড. সৈয়দ রেফাত আহমেদ অবসর গ্রহণের আগে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

 

তার অবসরকে ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল কে হচ্ছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি? অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগের মধ্য দিয়ে।

উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.