শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রধান কার্যালয় উদ্বোধন

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট -ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগরী উত্তরের নতুন অফিস আগামী প্রজন্মের ইসলামী আন্দোলনের প্রাণকেন্দ্র ও সুতিকাগারে পরিণত হবে উচ্ছসিত আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি গতকাল সন্ধ্যায় রাজধানীর বারিধারাস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের নতুন প্রধান কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলম মোস্তফা,সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা,ডা.ফখরুদ্দিন মানিক,ইয়াসিন আরাফাত,কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন,প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমূখ।
ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা মহানগরী বিভক্তির পর ২০১৭ সাল থেকে মহানগরী উত্তর জামায়াত ঠিকানাহীন ছিলো। কিন্তু বারীধারায় নতুন অফিস প্রতিষ্ঠার মাধ্যমে সে শূণ্যতা পুরুণ হলো। মূলত, মহানগরী উত্তর জামায়াতের এ নতুন কার্যালয় শুধুমাত্র সংগঠনের জন্য নয় বরং পুরো মহানগরীর মানুষের জন্য রহমত ও বারাকাহ যরিয়া হবে-ইনশাআল্লাহ। তিনি নতুন অফিসকে প্রেরণার উৎস হিসাবে বিবেচনায় নিয়ে আগামী দিনের ময়দানে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।

তিনি বলেন, আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট। দীর্ঘদিন চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে সময় নষ্ট করার কোন সুযোগ নেই বরং সর্বোচ্চ কোরবানীর মাধ্যমে দ্বীন বিজয়ের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ বিষয়ে দেশে যেন গণজোয়ারের আভাস পাওয়া যাচ্ছে, ঠিক তেমনিভাবে প্রবাসী ভাই-বোনদের মধ্যে দেখা যাচ্ছে নতুন উচ্ছাস। তারা প্রত্যাশার চেয়েও বেশিকিছু করতে প্রস্তুত রয়েছেন। তাই দেশে ইসলামী আন্দোলনের জন্য যেমন নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে চ্যালেঞ্জও কম নয়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অতি সন্তর্পনেই অগ্রসর হতে হবে। তিনি আগামী নির্বাচনে সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ময়দানে সর্বশক্তি নিয়োগ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা এতোদিন ঠিকানাহীন থাকলেও এখন সে সমস্যা কেটে গেছে। তাই এ ঠিকানাকে ভিত্তি ধরেই ঢাকা মহানগরী উত্তর জামায়াতকে ইসলামী আন্দোলনের জন্য দুর্জেয় দুর্গে পরিণত করতে হবে। অফিস নিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোন সুযোগ নেই বরং দ্বীনের দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে অফিস প্রতিষ্ঠাকে সফল ও স্বার্থক করে তুলতে হবে। তিনি আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.