শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

হাসিনার রায় ন্যায় বিচারের বিজয়: বিএনপি

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

ঢাকা: দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম, গুম-খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘ন্যায় বিচারের প্রতিষ্ঠা’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা শেষে লিখিত বিবৃতিতে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ‘ফ্যাসিবাদমুক্ত’ হওয়ার ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে ঘোষিত রায় সারা দেশবাসীর প্রত্যাশা পূরণ করেছে।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শতসহস্র রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ নাগরিক গুম, খুন, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সহস্রাধিক ব্যক্তি নিহত, অন্ধ, পঙ্গু বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হন। এই আত্মত্যাগের ধারাবাহিকতাতেই ‘আওয়ামী ফ্যাসিস্ট শাসনের পতন’ ঘটে।

ফখরুল বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড ঘোষণা করে ন্যায়বিচারের পথ সুগম করেছে। একইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় সহায়তার কারণে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা কমিয়ে পাঁচ বছর করা হয়েছে।

বিএনপি দাবি করেছে, এই রায় ১৬ বছরের গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর কিছুটা হলেও ক্ষোভ প্রশমিত করবে এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহিদদের আত্মা শান্তি পাবে।

দলটি অন্যান্য মামলার অভিযুক্তদেরও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে। ফখরুল বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। জনগণকে সচেতন থাকতে হবে যাতে ন্যায়বিচারের এই ধারা অব্যাহত থাকে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.