বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বি-বাড়ীয়া:৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, কসবা পৌরসভা ৭,৮,৯ ওয়ার্ড এলাকার কৃতি সন্তান আতাউর রহমান সরকারের সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় কসবা মহিলা মাদ্রাসা মাঠে বিশিষ্ট সমাজসেবক দ্বীন ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এবং আখতার হোসেন ও মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.সাত্তার,প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া:৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম, সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী,যুব বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানী, কসবা পৌরসভা আমীর হারুন অর রশিদ, বক্তব্য রাখেন কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহিরুল হক বিএসসি, কসবা পৌরসভা জামায়াতের সেক্রেটারি নুর মাজিদুল হক, স্থানীয় মুরুব্বি আ.রহমান, পাঠান, দেলোয়ার হোসেন, ইয়াসিন আরাফাত প্রমুখ।
এতে অর্ধ সহস্রাধিক এলাকাবাসী অংশ গ্রহণ করে আতাউর রহমান সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তাকে বিজয় করার জন্য আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।