শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান মসজিদ-মন্দিরসহ সব উপাসনালয়ে খালেদা জিয়ার জন্য প্রার্থনার আহ্বান খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামে দোয়া ও সদকা বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেজা কিবরিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের দোয়া  খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন জাতির ক্রান্তিলগ্নে আত্মপ্রকাশ করলো নতুন সংগঠন “উপায়” ভুমিকম্পে আহতদের দেখতে হাসপাতালে গেলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন: ড. এনামুল হক চৌধুরী

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১ Time View

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। বিএনপি গত দেড় যুগ ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র জনগণ মেনে নিবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে দলের নেতৃত্ব দিবেন। আমাদের অভিভাবকের সুযোগ্য নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় যাবে।

তিনি বলেন, তৃনমূল হচ্ছে বিএনপির প্রাণ। যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় তৃনমূল জাতীয়তাবাদী শক্তিকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে মনে রাখতে হবে আগামী নির্বাচন দেশ জাতি এবং বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিয়ানীবাজার উপজেলার রামধা বাজারে আলীনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় আলীনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও জাসাসসহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুব হাসান রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, উপজেলা জাসাসের সভাপতি মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মুহিব আহমদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা শ্রমিক দল সভাপতি আলি হাসান, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুবদল নেতা আরিফ, ময়নুল, মাহি, তারেক, রাহেদ, আলীনগর ইউনিয়ন জাসাস সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক জুম্মান আহমদ, সিনিয়র সহ সভাপতি মাশুক আহমদ, সদস্য তানিম আহমদ, যুবদল নেতা রুমেল চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা কাওছার আহমেদ, উপজেলা যুবদল নেতা মাহতাব উদ্দিন রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ মাহবুব আলম ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম আহমেদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.