রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের মাজারে কোরআন তিলাওয়াত করে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৩ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার রাত ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কোরআন তিলাওয়াত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে গাড়ির ভেতর থেকেই কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন তিনি।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

রাত ১১টা ২৫ মিনিটের দিকে বেগম খালেদা জিয়া মাজার প্রাঙ্গণ ত্যাগ করে গুলশানের ফিরোজা ভিলায় ফেরেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.