বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’—সতর্কবার্তায় তোলপাড় একটি ফেন্টানিল-মিশ্রিত বড়িই কাল হলো হেইডেন প্যানেটিয়ারের চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Rich Maroko’s Leadership Through the Eyes of an HTC Member: Achievements Must Not Be Overlooked How Much Land Does a Man Need? ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড, ৫ কোটি ৬০ লাখ ডলার ফেরতের নির্দেশ নিউইয়র্কে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাগরিক সংবর্ধনা ৯/১১-এর সেই ভয়াবহ দিন: “কিছুই আমাকে এর জন্য প্রস্তুত করতে পারেনি”

জামায়াত আমীরের সাথে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত।

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

গতকাল ১৪ সেপ্টেম্বর রবিবার, বাংলাদেশ জামায়াত ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এর সাথে বাংলাদেশের শিল্প মালিকদের এক প্রতিনিধিদল তাঁর বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেস্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী, বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ এর পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ এর ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া, জনসংযোগ ও প্রচার কমিটি চেয়ারম্যান মাসুদ কবির। এছাড়াও জামায়াত এর শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডাঃ আনোয়ারুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের শিল্প বানিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। শিল্প মালিকগণ দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান। জবাবে জামায়াত আমীর দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি তার শারীরিক খোজ খবর নিতে তার সাথে সাক্ষাত করতে আসায় শিল্প মালিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.