শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

সফল অপারেশনের পর নিজ বাসায় ফিরলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

সফল অপারেশনের ১০ দিন পর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আজ ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন আল-হামদুলিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এড. মুয়াযযম হোসাইন হেলাল, এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানী ও দয়া করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সিপাহসালার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের লড়াই-সংগ্রামের অন্যতম নায়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাননীয় আমীর ডা. শফিকুর রহমানকে বড় অপারেশনের পর দ্রুততম সময়ে সুস্থতা দান করেছেন। আজ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আপনারা অবগত আছেন, এ ধরনের জটিল বাইপাস সার্জারির রিকভারি হতে অনেক সময় লাগে। আলহামদুলিল্লাহ, আমীরে জামায়াতের উন্নতি ও সুস্থতার অগ্রগতি তুলনামূলকভাবে অনেক ভালো।

আমীরে জামায়াতের সফল অপারেশন এবং পরবর্তী দ্রুত সুস্থতার জন্য নিরলসভাবে অবদান রাখায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে, বিজ্ঞ সার্জন প্রফেসর ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর টিম এবং ইউনাইটেড হাসপাতালের মালিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দোয়া করি আল্লাহ তাদের কল্যাণ দান করুন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আরও বলেন, মাননীয় আমীরে জামায়াত এখন কোনো দলের মধ্যে সীমাবদ্ধ নন। পুরো জাতি তাঁকে সম্মান করে, তাঁর ওপর আস্থা রাখে এবং আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্বের ক্ষেত্রে তাঁকে একজন অপরিহার্য নেতা মনে করে। আমরা দেশবাসীকে জানাচ্ছি যে, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি, তিনি আগামী তিন সপ্তাহের মধ্যে আল্লাহর রহমতে জনসম্মুখে আসতে পারবেন এবং দেশের ও জাতির খিদমত করতে পারবেন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশবাসীকে সালাম জানিয়েছেন। তাঁর সুস্থতার জন্য মহান রবের নিকট দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আমীরে জামায়াত যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে এসে আগের চেয়ে আরও বেশি খিদমত করতে পারেন। সারা দুনিয়ার ভাই-বোনেরা, যেখান থেকেই আমাদের কথা শুনছেন, আমরা সবার কাছেই দোয়া চাই। আবার সুযোগমতো আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে এবং আমীরে জামায়াতও আপনাদের সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.