শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে ছাত্র দল

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৪ Time View

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) অনুরোধে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল।

বুধবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘‘ আমরা যেহেতু ছাত্র সমাবেশের কর্মসূচিটি প্রথম ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি। তাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার।”

‘‘ তারপরও একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী পরম সহিষ্ণু গ্রহনযোগ্য সকল মত-পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহন করেছি। আমাদের ৩ আগস্টে সমাবেশটি সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে জাতীয়তাবাদী ছাত্র দল সিদ্ধান্ত নিয়েছে।”
রাকিব বলেন, ‘‘ একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের উদাহরণ হিসেবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনোরুপ ভোগান্তি তৈরি হয় এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দূঃখ প্রকাশ করছি।”
‘‘ আশা করছি, তারা এই দিনটির তাৎপর্য্ ও আমাদের স্থান পরিবর্তনকে অবশ্যই তারা বিবেচনায় রাখবেন।”
এনসিপির নেতাদের বার বার অনুরোধের কারণে ছাত্র দল তার নির্ধারিত সমাবেশের স্থান পরিবর্তন করেছে বলে জানান রাকিব।
সংবাদ সম্মেলনে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া,জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নিচতলায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের আশু আরোগ্য কামরায় ছাত্র দল মিলাদ ও দোয়া মাহফিল করে। সেখানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.