বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র খোঁজ-খবর নিলেন তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮১ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে চট্টগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু ফাহিমা’র পিতার হাতে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে (০৯ জুলাই ২০২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফাহিমা’র পিতার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহায় এই পরিবারের সার্বিক খোঁজ-খবর এবং সংশ্লিষ্টদের কাছে তাঁর পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যয় বহনের প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ বছর বয়সী ফাহিমা’র গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গুনাগারি ইউনিয়নে। অন্যান্য সাধারণ শিশুদের মতোই বেড়ে উঠছিলো, খেলছিলো, পড়ছিলো স্বাভাবিকভাবেই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ফাহিমা মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তারা ছয় ভাই-বোন। তার কৃষক বাবা কোনমতে সংসার চালান নানা দুঃখ কষ্ট সয়ে। হঠাৎ এমন বিপদে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তবুও হাল ছাড়েননি তারা। নিজেদের সমস্ত কিছু দিয়ে মেয়ের চিকিৎসা চালানো শুরু করেন। নিজের বসতভিটা ব্যতীত সবকিছু বিক্রি করে দেন।
একপর্যায়ে অর্থাভাবে মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়। এক ইউটিউবার তাদের নিয়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। তা নজরে আসে হাজার মাইল দূরে থাকা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের। তারপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে মেয়েটির খোঁজ-খবর ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে নির্দেশ দেন।
এরপর থেকে মেয়েটির চিকিৎসা ব্যয় বহন করছে ‘আমরা বিএনপি পরিবার’।

এদিকে, আজকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে শিশু ফাহিমা’র খোঁজ নিতে আসেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধি দল। তিনি ফাহিমার পিতার হাতে নিয়মিত সহায়তার কিছু অর্থ তুলে দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাকিউর রশীদ, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, রাজিবুল হক বাপ্পী ও মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডাঃ আহমদুল্লাহ্ চৌধুরী প্লেজার প্রমুখ।▫️

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.